,

ব্রিসবেন টেস্টে বুকিদের ফেবারিট অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : একদিন পরই শুরু হচ্ছে মর্যাদার অ্যাশেজ সিরিজ। বৃহস্পতিবার ব্রিসবেনের গ্যাবায় পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ফেবারিট হিসেবেই শুরু করবে। তবে ছাড় দেবে না ইংল্যান্ডও।

আজ থেকে ১৩৫ বছর আগে ১৮৮২ সালে অ্যাশেজ সিরিজ শুরু। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যকার এটি ৭০তম সিরিজ। দুই দল সমান ৩২টি করে সিরিজ জিতেছে। অন্যদিকে পাঁচ সিরিজ ড্র হয়।

অবশ্য জয়ের দিক থেকে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অজিদের ১৩০ জয়ের বিপরীতে ইংলিশরা জিতেছে ১০৬টি। ৮৯টি টেস্ট ড্র হয়।

অ্যাশেজে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ২৬৪টি সেঞ্চুরি করেছেন; যার ২৩টি ছিল ২০০ রানের বেশি। অন্যদিকে ইংল্যান্ডের ২১২টি সেঞ্চুরির ১০টি ছিল ২০০ রানের অধিক।

অস্ট্রেলিয়ান বোলাররা অ্যাশেজের এক টেস্টে ৪১ বার ১০ উইকেট নেয়ার কীর্তি দেখিয়েছেন। অন্যদিকে ইংলিশ বোলাররা ৩৮ বার টেস্টে ১০ উইকেট নিয়েছেন। অ্যাশেজে সর্বোচ্চ ৫০২৮ রান করার রেকর্ড ডন ব্রাডম্যানের দখলে। অন্যদিকে সর্বোচ্চ ১৯৫ উইকেট নেয়ার রেকর্ড আরেক অস্ট্রেলিয়ান শেন ওয়ার্নের দখলে।

১৯৮৬-৮৭ সাল থেকে ব্রিসবেনের গ্যাবায় কোনো টেস্টে হারেনি অস্ট্রেলিয়া। অতীত পরিসংখ্যান ও ইতিহাস এগিয়ে রাখছে অজিদের। অন্যদিকে বুকিরাও এগিয়ে রাখছেন স্টিভেন স্মিথের দল।

বুকিদের মতে, ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনার হার ১৩/২০। অন্যদিকে ইংল্যান্ডের ক্ষেত্রে হারটা ৫১/২০। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পক্ষে ৭১/২০।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে