মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক এমপি ৭৬ দিন ধরে হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ ছায়েদুল হক এমপি। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, মূত্রথলিসহ নানা সমস্যায় ভুগছেন। বর্তমানে তিনি হাসপাতালের কেবিন ব্লুকের ২১১ নম্বরে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রমতে, মূত্রথলিতে মাংস বৃদ্ধির কারণে গত সেপ্টম্বরের ১৫ তারিখে বিএসএমএমইউতে ভর্তি হন তিনি। এর পরে তার ব্রেইন স্টোক হলে তার শরীর প্যারালাইসিস হয়ে পড়ে। সে সময় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এরপরে তার হার্টের সমস্যাও ধরা পড়ে। বর্তমানের ছায়েদুল হকের শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি হয়েছে। তবে ব্রেইন স্টোকের পরে এখনো তার শরীরের অর্ধেক অংশ প্রায় প্যারালাইসড অবস্থায় রয়েছে। তিনি এখন হাত নাড়াতে পারেন ও আস্তে আস্তে কথা বলতে পারেন। হাত-পা সচল করার জন্য তাকে এখন ফিজিওথেরাপি দেয়া হচ্ছে। তবে পুরোপুরি সুস্থ হতে আরো মাস খানেক সময় লাগবে বলে জানা যায়। সূত্রমতে, আরো জানা যায়, প্রতিদিন বিকেলে তাকে ধরে ধরে হাঁটানোর চেষ্টা করা হচ্ছে। হাসপাতালে মন্ত্রীর সার্বক্ষণিক দেখাশোনার জন্য রয়েছে তার এপিএস ও মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এ ছাড়া প্রায় প্রতিদিনই তার এলাকার লোকজন খোঁজখবর নিতে আসছেন।

ভর্তির সময় তিনি মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক এ বি এম আবদুল্লাহর অধীনে ভর্তি হন। এর পরে তাকে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল ব্যানার্জির অধীনে রেফার্ড করা হয়।

মন্ত্রীর চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে ডা. সজল ব্যানার্জীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। অ্যাডভোকেট ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসন থেকে পর পর পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। বর্তমানে তিনি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম