সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পোলার্ডের দুটি শটই প্রয়োজন ছিল’

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে তিনটি সিঙ্গেলের সুযোগ পেয়েও নেননি কাইরন পোলার্ড। চেয়েছিলেন বড় শটে নিজেই খেলা শেষ করতে। কিন্তু পারেননি। শেষ পর্যন্ত দল হেরেছে ৩ রানেই। তবে পোলার্ডের সিঙ্গেল না নেওয়ার কৌশলে অবাক নয় ম্যাচের কোনো দলই।

রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ওভারে ঢাকা ডায়নামাইটসের প্রয়োজন ছিল ১০ রান। উইকেট ছিল দুটি। থিসারা পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নেননি পোলার্ড।

তৃতীয় বলে ফুলটস পেয়ে মারেন ছক্কা। চতুর্থ বলে আবার সিঙ্গেলের সুযোগ পেয়েও নেননি। পরে খেসারত দিতে হলো সেটির। শেষ দুই বলে পোলার্ড ও আবু হায়দারকে বোল্ড করে দেন পেরেরা।

উইকেটের আরেক প্রান্তে ছিলেন মোহাম্মদ আমির। ব্যাট হাতে যিনি আনকোরা নন মোটেও। ওয়ানডেতে দুটি ফিফটি আছে। ব্যাটিং সামর্থ্যের প্রমাণ রেখেছেন টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটেও। তার ওপর পোলার্ড ভরসা করতে না পারায় জাগছে বিস্ময়, উঠছে প্রশ্ন। তবে ম্যাচ শেষে ঢাকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা আবু হায়দার পাশেই দাঁড়ালেন পোলার্ডের।

“ওর হয়ত পরিকল্পনা ছিল ছক্কা মারার। ওর জন্য আসলে দুটি বলই প্রয়োজন ছিল। দুর্ভাগ্যবশত পরিকল্পনা সফল হয়নি।”
পোলার্ড সমর্থন পেলেন প্রতিপক্ষ দল থেকেও। রংপুরের রবি বোপারাও বললেন, পোলার্ডের কৌশল মন্দ ছিল না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা