বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে তারেক রহমানের জন্মদিন পালিত

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : গত ২০ নভেম্বর ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালিত হয়েছে।

উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর সালাহউদ্দিন শামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি নেতা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মীদের উপস্থিতিতে ৫৩টি মোমবাতি জ্বালিয়ে ৫৩ কেজি ওজনের কেক কাটেন তিনি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, বাংলাদেশের রাজনীতিতে একজন মেধাবী রাজনৈতিক নেতার নাম তারেক রহমান। তিনি বাংলাদেশের আগামীদিনের রাষ্ট্রনায়ক। বর্তমান সরকার এই রাজনৈতিক নেতাকে একের পর এক মিথ্যা মামলায় দিয়েছে। এই সরকার তারেক রহমানকে ভয় পায় বলেই তাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে।

তিনি বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের সাথে নেই। এই সরকার সম্পূর্ণভাবে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। তিনি উপজেলাবাসীকে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক আন্দোলন সংগ্রামে মাঠে থাকার আহবান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্টন থানা বিএনপির যুগ্ম সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী, ঢাকা মহানগর ওলামাদলের সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা হাফেজ রফিক, উপজেলা যুবদল নেতা ছালেহ মুছা, মো. অলি মিয়া, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন সিকদার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. নাজির হোসেন, বিএনপি নেতা খুরশিদ প্রধান, মোবারক হোসেন মেম্বার, কামাল হোসেন, আবদুর রব, নজরুল ইসলাম, ছাত্রদল নেতা রুহুল আমিন সরকার রাজিব, তরিকুল ইসলাম, এনামুল, সোহেল, মেহেদী, কলেজ শাখা ছাত্রদল নেতা রুবেল, মানিকপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুজন মিয়া, উজানচর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহ মোয়াজ্জেমসহ বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।