সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালে বেনজেমার বদলি আর্জেন্টিনার ইকার্দি!

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না করিম বেনজেমার। গোলখরার সঙ্গে যোগ হয়েছে ইনজুরির হানা। অনেকেই এই ফরাসি স্ট্রাইকারের ওপর থেকে আশা হারাতে শুরু করেছেন। আগামী মৌসুমে বেনজেমার বদলি হিসেবে অ্যালেক্সিস সানচেজ, হ্যারি কেন এবং মোহামেদ সালেহ’র নাম ভেসে বেড়াচ্ছে।

তবে নতুন এক সংবাদ দিলেস ড্যানিয়েল মাসারো। এসি মিলান ও ইতালির সাবেক ফরোয়ার্ড বেনজেমার বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদে নতুন এক নাম সংযোজন করলেন। তার বিশ্বাস, আগামী মৌসুমে বেনজেমার বদলি হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবে যোগ দেবেন মাওরো ইকার্দি।

সোমবার রাতে ইতালিয়ান এক টিভিকে মাসারো বলেন, ‘আমি আজ আপনাদের বলতি পারি, ইকার্দি আগামী মৌসুমে বেনজেমার বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেবে।’

ইন্টার মিলানের হয়ে চলতি মৌসুমে ১৩ ম্যাচে ১৩ গোল করেছেন ইকার্দি। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি রয়েছে লিওনেল মেসির জাতীয় দলের সতীর্থের। তবে রিয়াল মাদ্রিদ লোভনীয় প্রস্তাব দিলে সেটি ইকার্দি ও ইন্টার অগ্রাহ্য করতে পারবে না বলেই মনে হচ্ছে।

২০০৮ সালে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন ইকার্দি। সেখানে কিছু সময় কাটানোর পর ২০১১ সালে তাকে সাম্পদরিয়ার কাছে লোনে বিক্রি করে দেয় বার্সাকে। পরে ইকার্দিকে ১৩ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয় ইন্টার।

ইন্টার মিলানে গত চার মৌসুম ধরেই দুর্দান্ত ছন্দে রয়েছেন ইকার্দি। এখন পর্যন্ত ইতালিয়ান ক্লাবটির হয়ে ১৫৯ ম্যাচে ৯১ গোল করার পাশাপাশি ২৩টি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। ফলে, বেনজেমার বিকল্প হিসেবে খুব একটা মন্দ হবেন না ইকার্দি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা