,

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পরিদর্শন করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনির কামাল বলেছেন দেশের প্রত্যেক জেলার সদর মডেল থানা অত্যন্ত গুরুত্বপুর্ণ। জেলার সকল কার্যক্রম সদর উপজেলাকে কেন্দ্র করে আবর্তিত হয়। এখানে রাজনৈতিক,অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম সর্বাধিক সংগঠিত হয়। যার ফলে শান্তি শৃংখলা বিঘ্নে হওয়ার আশংকা অন্যান্য উপজেলার তুলনায় অনেক বেশি বিধায় অত্র থানার পুলিশ কর্মকর্তাদের সার্বক্ষনিক সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা বাঞ্চনীয়।সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে বিজ্ঞ আদালত হতে প্রাপ্ত সকল প্রসেস তথা তদন্ত প্রসেস,গ্রেফতারী পরোয়ানা,ক্রোকি পরোয়ানা ও স্বাক্ষী প্রসেস তামিলে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে হবে।তিনি সোমবার বিকালে সদর মডেল থানা পরিদর্শনকালে উপস্থিত থানার অফিসার ইনচার্জসহ সকল পরিদর্শক,উপ-পরিদর্শক ও উপসহকারী পরিদর্শকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহ্মেদ,মোঃ সুলতান সোহাগ উদ্দিন,সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন,পরিদর্শক (তদন্ত)মোঃ জিয়াউল হক, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ দেলোয়ার হোসাইন,১নং শহর ফাঁড়ির ইনচার্জ মোঃ রাজু আহমেদ,২ নং শহর পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সোহাগ রানাসহ অত্র থানা ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে