,

ব্রাহ্মণবাড়িয়া যুবমহিলা লীগের কর্মী সভা অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে তৃণমূল থেকে যুব মহিলা লীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুব মহিলা লীগের বিশেষ কর্মীসভায় প্রধান অতিথি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা যুব মহিলা লীগের সভাপতি রাবেয়া খাতুন রাখি’র সভাপতিত্বে কর্মীসভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শামীমা চৌধুরী বিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসী বেগম, নাদিয়া, সাবিনা ইয়াছিন দোলা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহ সভাপতি মুক্তি খানের সঞ্চালনায় কর্মীসভায় সংগঠনের সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আলম তারা দুলি। কর্মীসভায় জেলা, উপজেলা, শহর, ওয়ার্ড যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে