সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার কোচ উসাইন বোল্ট!

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাচ্ছে না স্বাগতিক অস্ট্রেলিয়া। এ লড়াইয়ে নামার আগে নিজেদের রানিং বিটুইন দ্য উইকেটের উন্নতি ঘটাতে নতুন কোচের স্বরণাপ্ন হয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার এই নতুন কোচ আর কেউ নন আটবারের অলিম্পিক সোনা জয়ী জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার ৩১ বছর বয়সী উসাইন বোল্ট।

স্মিথ-ওর্নারদের সঙ্গে কাজ করা নিয়ে বোল্ট হেরাল্ড সানকে বলেন, ‘আমি লক্ষ্য করেছি ক্রিকেটাররা যখন রান নেন তখন অনেকেই খুব বেশি গতিতে দৌড়াতে পারেন না। তারা দৌড়ই শুরু করেন দেরিতে। সেটা ঠিক করা গেলে বেশ কাজে লাগবে। আসলে আমি এমন বিষয় নিয়ে কাজ করতে চেয়েছি। সেটা করার সুযোগ পেয়ে ভালো লাগছে।’

অস্ট্রেলীয় ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব জানিয়েছেন, ‘বোল্টের পরামর্শ তাদের দারুণ কাজে আসছে, ‘রানিং বিটুইন দ্য উইকেট কিভাবে আরও দ্রুত করা যায়, সে ব্যাপারে বোল্ট আমাদের কিছু পরামর্শ দিচ্ছেন। তিনি বলেছেন, দৌড়ে প্রথম দুই-তিনটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম স্টেপগুলো ঠিকভাবে দিতে পারলে দৌড়টা সহজ হয়ে যায়।’

গত আগস্টে লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকসের পর অবসরে যান ৩১ বছর বয়সী বোল্ট। অবসরের পর ফুটবলে নিজের ক্যারিয়ার গড়ার কথা জানান বোল্ট। এরই মধ্যে জার্মান ফুটবল ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন করার আমন্ত্রণও পেয়েছেন।

এ নিয়ে বোল্ট বলেন, ‘বরুশিয়ার আমন্ত্রণটা দারুণ। আমি ফুটবল খেলতে চাই। সব সময় ফিট থাকতে চাই। বিশ্ব চ্যাম্পিয়নশিপে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলাম। আমার চিকিৎসক আমাকে এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছেন। এখন আমি অনুশীলন করতেই পারি।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা