,

এবার আম্পায়ারকে গালি দিয়ে শাস্তি সাকিবের

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তিকর প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেয়েছেন তামিম ইকবাল, সাব্বির রহমান ও লিটন দাস। সর্বশেষ শাস্তি পেলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে ইমরুল কায়েসের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন করেন সাকিব। আম্পায়ার র‌্যানমোর মার্টিনেজ তাতে সাড়া না দিলে মেজাজ হারিয়ে দৃষ্টিকটু প্রতিক্রিয়া দেখান ঢাকা ডায়নামাইটস অধিনায়ক।

আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে সাকিব যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, সেটির শাস্তি হিসেবে গুনতে হয়েছে ম্যাচ ফির ৫০ শতাংশ। তাঁর নামের পাশে যোগ হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। আর ১টি পয়েন্ট যোগ হলেই সাকিব নিষিদ্ধ হবেন এক ম্যাচ। তামিম, সাব্বির, লিটনও আছেন একই শঙ্কায়। এরই মধ্যে তাঁদের নামের পাশেও যোগ হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট।

শাস্তি পেয়েছেন কুমিল্লা পেসার হাসান আলীও। দুর্দান্ত বোলিংয়ে কাল ঢাকাকে কাঁপিয়ে দিয়েছেন পাকিস্তানি পেসার। কিন্তু মোসাদ্দেক হোসেনকে আউট করে যেভাবে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন, সেটি আপত্তিকর মনে হয়েছে আম্পায়ারদের কাছে। তাঁর নামের পাশে ডিমেরিট পয়েন্ট যোগ না হলেও ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ম্যাচ শেষে সাকিব-হাসান আলী দুজনই ম্যাচ রেফারি সামিউর রহমানের কাছে দায় স্বীকার করে নিলে শুনানির প্রয়োজন হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে