,

আমলার বিশ্বরেকর্ডে ভাগ বসালেন কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে একের পর রেকর্ড গড়েই যাচ্ছেন বিরাট কোহলি। সোমবার কলকাতা টেস্টের পঞ্চম ও শেষদিন শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক কীর্তি গড়েন তিনি। সবচেয়ে কম ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে ২৯৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ১২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোহলির অপরাজিত সেঞ্চুরির সুবাদে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে ইনিংস ঘোষণা করে ভারত। ফলে লঙ্কানদের সামনে ২৩১ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়।

চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ১১৯ বলে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৪ রানের হার না মানা ইনিংস খেলেন কোহলি। এছাড়া দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে শিখর ধাওয়ান ৯৪ ও লোকেশ রাহুল করেন ৭৯ রান।

টেস্টে এটা কোহলির ১৮তম সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি করতে না পারলেও ওয়ানডেতে ৩২ বার তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক। সবমিলিয়ে ৩৪৮ ইনিংসে ৫০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেন কোহলি।

সবমিলিয়ে কম ৩৪৮ ইনিংসে ৫০টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড এতদিন হাশিম আমলার দখলে ছিল। সোমবার দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের সঙ্গে বিশ্বরেকর্ডে যোগ দিলেন কোহলি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে