,

হাসান আলীর ৫ উইকেটে ঢাকার ইনিংস ধ্বংসস্তূপ!

news-image

স্পোর্টস ডেস্ক : শুরুতে ২ উইকেট হারানোর পর সুনিল নারাইন আর কুমার সাঙ্গাকারা যেভাবে ব্যাট চালিয়ে খেলছিলেন, তাতে আরো একটি বড় ইনিংস দেখছিল ঢাকা ডায়নামাইটস শিবির। কিন্তু হঠাৎ শুরু হলো কুমিল্লার পেস আক্রমণ।

ঠিক সময়ে ব্রেক থ্রু এনে দিলেন তরুণ সাইফ উদ্দিন। আর পাকিস্তানি পেসার হাসান আলী তো ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিলেন সাকিব আল হাসানের দলকে! ১৮.৩ ওভারে মাত্র ১২৮ রানে অল-আউট হয়ে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস!

টসে জিতে ব্যাটিংয়ে নেমে আক্রমণ শুরু করেন ঢাকার দুই ওপেনার এভিন লুইস এবং সুনিল নারাইন। কিন্তু বিপত্তি ঘটতেও সময় লাগেনি। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছেন ওপেনার এভিন লুইস। আজ আর পারলেন না। পাকিস্তানি বোলার হাসান আলীর বলে ১টি ছক্কাসহ ৭ রান করে বোল্ড হয়ে গেলেন তিনি। ১২ রানে প্রথম উইকেট হারাল ঢাকা। মেহেদী মারুফ উইকেটে এসেই কোনো রান না করে দ্বিতীয় শিকারে পরিণত হন হাসানের।

কিন্তু এরপরই সুনিল নারাইন আর কুমার সাঙ্গাকারার ব্যাটে ঘুরে দাঁড়ায় ঢাকা।

রীতিমতো ব্যাটিং তাণ্ডব শুরু করেন নারাইন। দুজন মিলে ৯২ রানের জুটি গড়েন। দলীয় ১০৪ রানে সাঙ্গাকারা (২৮) রান-আউট হলে বিপর্যয়ে পড়ে যায় ঢাকা। ৪৫ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলা সুনিল নারাইনকে ফেরান সাইফ উদ্দিন। অধিনায়ক সাকিব আল হাসানও (৩) শিকার হন এই তরুণ পেস বোলিং অল-রাউন্ডারের।

কায়রন পোলার্ডও রান-আউটের শিকার হন। এরপর মঞ্চে আবির্ভাব রশিদ খানের। জহরুল ইসলাম ২ রান করে এই আফগান তরুণের বলে বোল্ড হয়ে যান। তরুণ অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন (১) শিকার হন হাসান আলীর। ঢাকার টেল-এন্ডারও জোড়া আঘাতে ধসিয়ে দেন হাসান আলী। মোহাম্মদ সাদ্দাম (১) আর আবু হায়দার রনিকে (০) ফিরিয় ১৮.৩ ওভারেই ঢাকার ইনিংস শেষ করে দেন তিনি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে