,

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পর দুই শিশুর মরদেহ উদ্ধার

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডায়  নিখোঁজের একদিন পর বাহাউদ্দিন শুভ (৫) ও নয়ন অধিকারী (৪) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুর বেলা একই এলাকার একটি খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত শুভ ওই এলাকার কাজী মাহবুবুর রহমানের ছেলে ও নয়ন একই এলাকার চন্দন অধিকারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,গতকাল রোববার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শুভ ও নয়ন। পরিবারের লোকজন তাদের সার্ধ্যমত সব জায়গায় খোঁজাখুঁজি ও পরে শহরে মাইকিং করেও তাদের কোনো সন্ধান পায়নি। পরে আজ দুপুরে পশ্চিম মেড্ডা এলাকার রায় সাহেব বাড়ি সংলগ্ন একটি খালে ওই দুই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সদর  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নবীর হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে