বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে চোঁখে আলো স্বল্পতা সত্বেও প্রতিদ্বন্দ্বী শারমীন সমাপনী পরীক্ষা দিচ্ছে

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  শারমীন আক্তার।দরিদ্র কৃষক রিপন মিয়ার সবেধন নীলমনি। পিতার ইচ্ছে মেয়েকে ডাক্তার বানাবেন। তাইতো-দিনরাত মেয়েকে নিয়ে টেনশন। সে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করেছে। অত্যন্ত মেধাবী ছাত্রী সে-জানায় তার স্কুলের প্রধান শিক্ষক দশদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো.মাইনুদ্দিন।

শারমীন জন্ম থেকেই প্রতিদ্বন্দ্বী হয়ে জন্মেছে। মড়াঁর উপর খাঁড়ার ঘাঁ হয়ে দাড়িয়েছে শারমীনের দুটো চোঁখই দিন কি দিন আলোর জ্যোতি কমে যাচ্ছে। হয়তো চিকিৎসা না করালে কিছু দিনের মধ্যে ফুটফুটে সুন্দর বালিকাটি চীরতরে অন্ধ হয়ে যাবে। শারীরিক প্রতিদ্বন্দ্বী শারমীনকে পরীক্ষার প্রশ্ন পড়তে হলে তাকে ঘাড় কাঁত করে স্কুলের বেঞ্চের উপর মাথাটি সমান ভাবে ভাঝ কওে রাখতে হয়।তারপর,প্রশ্নটি চোঁখের খুব কাছে আনার পর সে কিছুটা দেখে,তারউপর ভিত্তি করে পরীক্ষার খাতায় উত্তর লিখতে দেখা গেছে।

খোজ নিয়ে জানা গেছে,অর্থের অভাবে তার চোঁখের চিতিৎসা করাতে পারছে না রিপন মিয়া। গতকাল রবিবার পরীক্ষা চলাকালীন পরীক্ষার ম্যাজিষ্ট্র্যাসি ক্ষমতা সম্পন্ন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম.আর খান বলেন,-‘তাকে আমরা বিধি মোতাবেক পরীক্ষার সময় ১৫ মিনিট সময় বেশী দেবো।’