সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও নিষিদ্ধ হাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ তৃতীয় বারের মতো বোলিং নিষেধাজ্ঞাে পেলেন । ফলে এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না এই অফস্পিনার।

গত মাসে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেন আম্পায়াররা। ১৪ দিনের মধ্যে অ্যাকশন পরীক্ষার বাধ্যবোধকতা থাকায় ১ নভেম্বর ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে পরীক্ষায় অংশ নেন পাকিস্তানী অলরাউন্ডার। স্বাধীন পর্যবেক্ষণের পর তার অ্যাকশনে ত্রুটি পাওয়া গেছে।

পরীক্ষার ফলে এসেছে, হাফিজের বেশিরভাগ ডেলিভারিতেই ১৫ ডিগ্রির বেশি কনুই ভাঙে। আইসিসির নিয়ম অনুযায়ী ১৫ ডিগ্রির বেশি কনুই ভেঙে বোলিং করলে তাকে অবৈধ হিসেবে গণ্য করা হয়।

এ নিয়ে তিন বছরের মধ্যে তৃতীয়বারের মত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পেলেন হাফিজ। ২০১৪ সালের ডিসেম্বরে একবার নিষিদ্ধ হয়েছিলেন। অ্যাকশন শুধরে ২০১৫ সালের এপ্রিলে বোলিংয়ের বৈধতা পান।

মাস কয়েক পরই আবারও হাফিজের অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। পরীক্ষায় ত্রুট ধরা পড়লে এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। এবার পেলেন তৃতীয়বারের মত।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা