বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ফেন্সিডিল ও স্কাফসহ মাদক ব্যবসায়ী আটক ১

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্প সদস্যরা  গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে মাদকসহ একজনকে আটক করে ওতার কাছ থেকে ১৪৮ বোতল ফেন্সিডিল ও ৭০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে।  আটকৃত মাদক ব্যবসায়ী হল উপজেলার হাজীপুর এলাকায় মোঃ রুস্তম আলী ছেলে রফু মিয়া কে আটক করে।
র‍্যাব -১৪ সদস্যরা জানায়, আটকৃত রফু  আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও স্কাফ সিরাপ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে ও বিভিন্ন খুচরা মাদক বিক্রেতা ও মাদকসেবীদের কাছে বিক্রি করে থাকে। উক্ত তথ্য অনুযায়ী এই সিন্ডিকেটের উপর র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই প্রেক্ষিতে র‌্যাব নিশ্চিত হয় বৃহস্হপতিবার ভোররাতে উক্ত সিন্ডিকেট ভারত সীমান্ত থেকে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক তা বহন করে বিজয়নগর থানাধীন হাজীপুর ও জালালপুর এলাকায় নিয়ে আসলে মাদকসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়।