,

স্টাম্প ভেঙে টুকরো করলেন রশীদ খান

news-image

ডেল স্টেইন, নুয়ান কুলাসেকারা, ওয়াকার ইউনিসের মতো পেসাররা ব্যাটসম্যানের স্টাম্প ভেঙে টুকরো করে ফেলেছেন। পেসারদের গোলার সামনে ব্যাটও ভেঙে যেতে দেখা গেছে। তবে স্পিনারদের বলে স্টাম্প ভেঙে দুই টুকরা হয়েছে এমন দৃশ্য ক্রিকেটে খুব একটা বেশি নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে এমন দৃশ্য দেখা গেল।

আজ মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয় কুমিল্লা ভাইকিংস। চিটাগং ইনিংসের ১৬তম ওভারে দিলশা মুনাবিরাকে বোল্ড করেন রশীদ খান। এই লেগ স্পিনারের বলে মুনাবিরার স্টাম্প ভেঙে দুই টুকরো হয়ে যায়।

ম্যাচ চলাকালেই ধারাভাষ্যকার গৌতম ভিমানি টেলিভিশন দর্শকদের সামনে ভেঙে যাওয়া সেই স্টাম্পটি দেখান। বলটি লেগেছিল ঠিক স্টাম্পের মাথায়। এতে স্টাম্পের ভেতরে থাকা কামেরার অবশ্য কোনো ক্ষতি হয়নি। জায়ান্ট স্ত্রিনে স্টাম্পের দুর্দশা দেখে রশীদ খানও হাসছিলেন।

ম্যাচেও আধিপত্য বজায় রাখে রশীদ খানের দল। চিটাগংকে মাত্র ১৩৯ রানেই বেধে রাখেন কুমিল্লার বোলাররা। ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করে রশীদের দল। টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএলে সবচেয়ে কম রান দেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন এই আফগান স্পিনার। প্রতি ওভারে মাত্র ৩.৯৩ রান দিয়েছেন তিনি!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে