বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাএলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ায় শহর ছাত্রলীগ নেতা জীবন চৌধুরী (২৫) গুলিবিদ্ধ হত্তয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।মঙ্গলবার বিকেল বিক্ষোভ মিছিলটি জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্ নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্, সহ-সভাপতি দেলোয়ার হোসেন জুম্মান, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, জাকির হোসেন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, সদর থানার সভাপতি কাজী খাইরুল আলম, সরকারি কলেজ শাখার সভাপতি শাহাদাত হোসেন শোভন, শহর ছাত্রলীগের আহবায়ক মিকাইল হোসেন হিমেল প্রমুখ।সমাবেশে বক্তরা বলেন, অতি বিলম্বে অস্ত্রসহ সকল আসামীকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।