,

বাঘ-সিংহের চার শাবক এখন বঙ্গবন্ধু সাফারি পার্কে

news-image

নিউজ ডেস্ক : ভারতে পাচারকালে যশোরে উদ্ধার হওয়া দুটি সিংহ ও দুটি চিতাবাঘের (লেপার্ড ক্যাট) শাবক গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোরে বাচ্চাগুলো পার্কে এসে পৌঁছেছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার রাতেই বাঘ ও সিংহের বাচ্চাগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। আজ ভোর সোয়া ৪টার দিকে তা সাফারি পার্কে পৌঁছেছে। প্রাণী চারটির মধ্যে দুটি সিংহের বাচ্চা এবং অপর দুটি চিতাবাঘের বাচ্চা। সিংহের ছানা দুটির বয়স আড়াই থেকে তিন মাস এবং চিতাবাঘের বাচ্চাটির বয় দেড় মাস হবে। ফিডারের সাহায্যে শাবকগুলোকে দুধ খাওয়ানো হচ্ছে এবং পার্কের দুটি কক্ষে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক জানান, বাঘ জাতীয় দুটি প্রাণী (লেপার্ড ক্যাট) বাংলাদেশে বিরল। অনেকে এ প্রাণীটিকে চিতা বিড়াল বলে ডাকে। লেপার্ড, জাগুয়ার ও চিতা প্রায় কাছাকাছি দেখতে হলেও এগুলো আলাদা আলাদা প্রাণী। এদের মধ্যে সবচেয়ে হিংস্র ও শক্তিশালী হলো জাগুয়ার।

চিতা অন্য দুই প্রাণীর থেকেও বড়। এদের গায়ে গোল গোল ফাঁকা ছোপ ছোপ চিহ্ন থাকে। আর গোল ছোপের মাঝে কালো বিন্দু থাকে। লেপার্ডের গায়ে ছোপ ছোপ থাকলেও তার মাঝে বিন্দু থাকে না। আর চিতার গায়ে ফাঁকা ছোপ থাকে না। ছোপ চিহ্নগুলো ভরাট হয়।

এ নিয়ে সাফারি পার্কে সিংহের সংখ্যা হলো ২১, রয়েল বেঙ্গল ১১টিসহ মোট বাঘের (চিতাবাঘের) সংখ্যা হলো দুটি। তবে পার্কে এই প্রথম চিতাবাঘ যোগ হলো। সোমবার সকাল ১১টার দিকে শহরতলির চাঁচড়া চেকপোস্ট এলাকায় একটি টয়োটা প্রাডো গাড়ি থেকে এসব শাবক উদ্ধার করা হয়। ভারতে পাচারের জন্য ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে থানায় মামলার পর আদালতের মাধ্যমে শাবকগুলোকে সোমবার বিকালে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে