,

মালয়েশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ডছোঁয়া জয়

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০১০ সালে যুব বিশ্বকাপে নেপিয়ারে আয়ারল্যান্ডের বিপে ৮ উইকেটে ৩০৭ রান করেছিল বাংলাদেশ। সাত বছর পর পেছনের রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লেন সাইফ হাসানের দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ২৬২ রানের বড়সড় ব্যবধানে হারিয়েয়ে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩৫ রান করে বাংলাদেশ। জবাবে ৫০ ওভারে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। আর দলগত সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ে টাইগার যুবারা।
শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার পিনাক ঘোষ ১২ ও নাঈম শেখ ১৩ রানে ফিরে যান। ৩৬ রানে উদ্বোধনী ব্যাটসম্যানরা আউট হয়। এরপর তৃতীয় উইকেটে বদলে যায় বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসান ও তৌহিদ হৃদয় মিলে গড়নে ১৯২ রানের জুটি।
১০৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৯০ রান করেন সাইফ। আর তৌহিদ হৃদয় ১২০ বলে করেন ১২০ রান। ৭টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান হৃদয়। এ ছাড়া ১৭ বলে ৩৯ রান করেন আমিনুল। মাহিদুল ইসলাম অঙ্কন ৯ বলে ২ ছক্কায় করেন ১৬ রান। স্বাগতিক মালয়েশিয়ার মোহাম্মদ হাফিজ ৯ ওভারে ৭৮ রান খরচায় নেন চারটি উইকেট। দুই উইকেট নেওয়া সাইদ আজিজ ১০ ওভারে দেন ৯৬ রান।
৩৩৬ রানের ল্েয ব্যাটিংয়ে নেমে মালয়েশিয়ার সাইদ আজিজ ১ রান করে বিদায় নেন। দলপতি ভিরানদিপ সিং ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন। এ ছাড়া সাইফ মালিক ৮, সাউভিনদার সিং ৩, বিজয় উন্নি ২ রান করেন। বল হাতে বাংলাদেশের পে শাখাওয়াত হোসেন ৩টি উইকেট শিকার করেছেন। আফিফ নেন ২টি উইকেট। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন রনি হোসেন এবং সাইফ হাসান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে