,

হৃদয়ের সেঞ্চুরিতে রানের পাহাড়ে টাইগার যুবারা

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ আসরে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয় তুলে নেয়া বাংলাদেশ দ্বিতীয় এবার মালয়েশিয়ার বিপক্ষে আগে ব্যাটিং নেমে বড় স্কোর গড়েছে। আজ সোমবার তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে (১২০) মালয়েশিয়াকে ৩৩৫ রানের টার্গেট দিয়েছে টাইগার যুবারা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় স্কোর গড়তে হৃদয়ের পাশাপাশি ভালো ব্যাটিং করেছেন অধিনায়ক সাইফ হাসান। সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে আমিনুল ইসলাম ১৭ বলে ৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

হৃদয় ১২০ রান করতে সমান সংখ্যক বল মোকাবিলা করেন। চারের মার ছিল সাতটি, ছয় চারটি।

মালয়েশিয়ার মোহাম্মদ হাফিজ ৯ ওভারে ৭৮ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। এছাড়া সৈয়দ আজিজ দুই উইকেট নিতে খরচ করেন ৯৬। এ রিপোর্ট লেখার সময় ব্যাটিংয়ে নামে মালয়েশিয়া।

এদিকে, বাংলাদেশের কাছে হেরে যাওয়া নেপাল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে