,

বাঞ্ছারামপুরের সহ¯্রাধিক বিএনপি’র নেতাকর্মীদের ঢাকার সমাবেশে নির্বাচনী শো-ডাউন

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তবাদী দল,বিএনপির ঢাকার ১২ নভেম্বর সোহরার্দীর মাঠের মহাসমাবেশে যোগদান করতে শনিবার (১১ নভেম্বর)থেকেই নেতাকর্মীরা যেতে শুরু করে বলে জানা গেছে।এ ছাড়া আজ রবিবারও অসংখ্য নেতাকর্মী বেশ কষ্টসহ্য করে অধিক ভাড়ায় ঢাকায় যান বলে জানা গেছে।
বিশেষ করে আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিএনপি’র হতে ধানের প্রতীক নিয়ে প্রার্থী হতে ইচ্ছুক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ পুরো উপজেলা হতে মাইক্রো-ট্রাক,বাস,সিএনজিতে করে শত-শত স্থানীয় দলীয় নেতাকর্মীদের পরিবহন সুবিধা দিয়ে ঢাকায় জমায়েত করে কৃষিবিদ পলাশের ব্যানারে বেগম খালেদা জিয়ার মহাসমাবেশে যোগদান ও বড় মাপের নির্বাচনী শো-ডাউন করেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাবেশে শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে উপজেলার তরুন জনপ্রিয় নেতা কৃষিবিদ পলাশ বলেন,-‘বহুদিন পর আজ আমরা আনন্দিত,উৎফুল্ল ও ফুরফুরে মনে আছি।আমাদের নেত্রী খালেদা জিয়া আজ তার ঐতিহাসিক ভাষনে যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন,কাল থেকে সে অনুযায়ী দেশের জন্য কাজ করে যাবো।’
খোজ নিয়ে জানা গেছে,সাবেক এমপি এমএ খালেক,বিএনপি নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার,এডভোকেট জিয়াউর রহমানও,- স্ব-স্ব নিজস্ব সমর্থকদের ঢাকায় সমাবেশে যোগদানে সহযোগিতা ও নির্বাচনী শোডাউন করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে