ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ বিভাগের ৭ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জড কর্মচারীগণের চাকুরী নিয়মিত করনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জড কর্মচারীরা। রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে শহরের কাউতলীস্থ সড়ক ও জনপথ বিভাগ অফিসের সামনে আয়োজিত র্দীঘ মানববন্ধন শেষে সমাবেশে বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারি ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সভাপতি মো. আবদুল হাই’র সভাপতিত্বে ও বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারন সম্পাদক মো.নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সভাপতি মো.হুমায়ুন কবির, বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সাধারন সম্পাদক এ.এইচ. এম আলমগীর প্রমুখ।
এই সময় বক্তারা ৭ দাবিসহ সারা দেশে কর্মরত ৭ হাজার ওয়ার্কচার্জড কর্মচারীকে সংস্থাপন খাতে আনয়নসহ দাবি-দাওয়া অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। নতুবা কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম