সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লালপুর ইউনিয়নের লালপুর এস.কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ড নির্ধারিত ফির চেয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।

খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের প্রতি পরীক্ষার্থীর জন্য এক হাজার ৪৮০ টাকা ও বিজ্ঞান বিভাগের জন্য এক হাজার ৫৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিদ্যালয় কতৃপর্ক্ষ বোর্ডের নির্ধারণকৃত ফির বদলে প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে চার হাজার ৩০০ থেকে চার হাজার ৪০০ টাকা নিচ্ছে। পরীক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় চেয়ারম্যান বিদ্যালয় কর্তৃপক্ষকে ফি কমিয়ে নেয়ার জন্য অনুরোধ করলেও সেটি মানা হচ্ছে না। পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায় করলেও পরীক্ষার্থীদের কোনো রশিদ দিচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিযোগের ব্যাপারে জানতে লালপুর এস.কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা বেগমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছার  বলেন, আমি উপজেলার বাইরে আছি। তবে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের কথা শুনেছি। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষকে অবশ্যই টাকা ফেরত দিতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা