,

চিটাগংয়ের বিপক্ষে জয় পেল মাহমুদউল্লাহর খুলনা

news-image

খুলনা টাইটান্সের করা ১৭০ রান তাড়া করতে নেমে মাত্র ৩৮ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় চিটাগং ভাইকিংস। তবে সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক মিসবাহ উল হক আর সিকান্দার রাজা। কিন্তু শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেননি তারা।

ফলে খুলনা টাইটান্সের কাছে ১৮ রানের ব্যবধানে হেরে গেছে চিটাগং। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫২ রান।

প্রথমে ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছিল চিটাগংয়ের টপঅর্ডারের ব্যাটসম্যানেরা। চিটাগংয়ের টপঅর্ডারকে একাই লণ্ডভণ্ড করে দেন খুলনার ফাস্ট বোলার আবু জায়েদ রাহী।

এরপরই চিটাগংয়ের হয়ে লড়াই শুরু করেন মিসবাহ-রাজা জুটি। দু’জনে মিলে গড়ে ফেলেন ৫৯ রানের জুটি। তবে এই জুটি চিটাগংকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেনি। ব্যক্তিগত ৩৭ রানে সিকান্দার রাজাকে সরাসরি বোল্ড করে দেন পেসার শফিউল ইসলাম।

এরপরই দলীয় ১০৭ রানের সময় মিসবাহর উইকেটেরও পতন ঘটে। আবু জায়েদ রাহীর বল লং অনের উপর দিয়ে খেলতে গেলে নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত এক ক্যাচের মাধ্যমে মিসবাহকে ফেরান। এরপর রিচি কিছুটা জ্বলে উঠলেও, তেমন কিছু করতে পারেননি। রিচির ২২টি রান শুধু পরাজয়ের ব্যাবধানই কমিয়েছে।

খুলনার বোলারদের মধ্যে রাহী একাই নিয়েছেন ৪টি উইকেট। আর বাকি তিন বোলার শফিউল, ব্রাথওয়েট ও আর্চার নিয়েছেন একটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে