,

‘আমার নিতম্ব খামচে ধরেছিলেন ব্ল্যাটার’

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সাবেক সভাপতির বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। ফিফার সর্বোচ্চ পদে থেকে দুর্নীতি করে, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কলঙ্কিত এক অধ্যায় তার নামে সূচিত রয়েছে।

তবে এবার বিরুদ্ধে নতুন এক অভিযোগ আনলেন যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলের তারকা হোপ সলো। ব্ল্যাটার যৌন হয়রানি করেছিলেন তাকে! ঘটনাটা ঘটেছিল ২০১৩ সালের ফিফা ব্যালন ডি’অর পুরস্কার প্রদান বিতরণী অনুষ্ঠানে।

পর্তুগিজ পত্রিকা এক্সপ্রেসোকে হোপ রাখঢাক না করেই বললেন, ‘কয়েক বছর আগে ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠানে মঞ্চে ওঠার আগে সেপ ব্ল্যাটার আমার নিতম্ব খামচে ধরেছিলেন।’

এমন বিস্ফোরক অভিযোগ এত দিন পর কেন? তার মতো ‘সাহসী’ হয়ে অন্য ভুক্তভোগীরাও মুখ খুলবে- এই আশাতেই ঘটনাটিকে সামনে নিয়ে এসেছেন সলো, ‘ক্যারিয়ারজুড়েই এসব ঘটনা দেখে আসছি। আমি চাই নিজেদের অভিজ্ঞতার কথা অন্য অ্যাথলেটরাও মুখ ফুটে বলুক।’

ব্ল্যাটারের এক মুখপাত্র অবশ্য সলোর অভিযোগকে ‘অবাস্তব’ ও ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে