সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ইউনিয়ন ডিজিটাল সেন্টার বর্ষপূর্তি অনুষ্ঠিত 

news-image

সন্তোষ সূএধর, আশুগঞ্জ প্রতিনিধি : আনন্দ শোভাযাত্রা, বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৭ম বর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা উদ্যোক্তা ফোরামের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার।

ব্রাহ্মণবাড়িয়া জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি সফি উদ্দিন সোহেল এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া উদ্যোক্তা ফোরামের সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন খালেদ হাসান, তাজুল ইসলাম, আজিম, আকরাম, লিমা মির্জা, সাইফুল ইসলাম, রুজিনা, জয়া, ইমন প্রমুখ। সভা পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদ।

সভায় বক্তারা বলেন, দেশে সেবার মান বাড়িয়ে উদ্যোক্তাদের মাধ্যমে জনগণকে সকল প্রকার সেবা প্রদান করতে হবে। পাশাাশি উদ্যোক্তাদের এখন যে পরিমানে আয় হয় তা দিয়ে কোনভাবেই চলা সম্ভব নয়। তাই আয় বৃদ্ধি করার জন্য সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবি জানান তারা।

সভা শেষে কেক কাটা ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা