আখাউড়ায়  ছাত্রীর বিষপানে আত্মহত্যা 

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পরিবারের সাথে অভিমানে বিষপানে তানিয়া আক্তার (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার দিনগত রাতে তার মৃত্যু হয়। সে উপজেলার নাছরীন নবী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। নিহত তানিয়া অত্র পৌর শহর তারাগন গ্রামের মোঃ জসিম উদ্দিনের কন্যা।
পুলিশ ও পারিবারিক সূএে জানা যায়,  সে অভিমান করে কাউকে না জানিয়ে জমিতে দেওয়ার কীটনাশক পান করে।তখন বিষয়টি টের পেয়ে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা  নেওয়ার পথে মারা যায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন ও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে আছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম