,

ভুল বুঝে ক্ষমা চাইলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক :আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এখন রাশিয়ায়। অধিনায়ক লিওনেল মেসি দলের সঙ্গেই আছেন। ঘটনাটি ঘটেছে মস্কোয় আর্জেন্টিনার টিম হোটেলে। লবিতে মেসিকে দেখে ছবি তোলার আবদার করেন সেবাস্তিয়ান ড্রিউস।

এ বছরই আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট থেকে ১৫ মিলিয়ন ইউরোতে রাশিয়ান ক্লাব জেনিতে এসেছেন ড্রিউস। ২১ বছর বয়সী এ স্ট্রাইকার এখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি। তারপরেও মেসির সঙ্গে তার পরিচয় আছে। অথচ ছবি তুলতে চাওয়ার সময় স্বদেশীকে চিনতেই পারলেন না মেসি যদিও ছবি তুলে তার আবদার মিটিয়েছেন।

মেসির সঙ্গে তোলা সেই ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ড্রিউস। সেই ছবি দেখেই মেসি বুঝতে পারেন বড় ভুল হয়ে গেছে। এ যে আর দশজন ভক্তের একজন নন, তারই স্বদেশী ফুটবলার। কাছ থেকে দেখেও চিনতে না পারায় ড্রিউসের কাছে ক্ষমা চেয়েছে মেসি।

এ বিষয়ে মেসি বলেন, ‘আমার খুবই খারাপ লেগেছে। কারণ, আমি তাকে চিনতে পারিনি অথচ আমি তাকে আগে থেকেই চিনি। যখন সে আমার সঙ্গে একটা ছবি তুলতে চেয়েছিলো আমি ভেবেছিলাম সে ওইসব ছেলেদের একজন যারা ছবি তুলার জন্য অপেক্ষা করছে। পরে আমি তার কাছে ক্ষমা চেয়েছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে