,

১০ হাজার নারীর সাথে রাত কাটানো রেসলার

news-image

 

 

স্পোর্টস ডেস্ক :তার ব্যক্তিজীবন আর বাইরের জীবন এক নয়। ইউএসএ টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, তিনি কমপক্ষে ১০ হাজার নারীকে শর্যাসঙ্গী করেছেন। আর তার ছিল অসীম মাদকের নেশা। রেসলিং দুনিয়ায় তিনি কিংবদন্তি। তবে রেসলিংয়ের রিংয়ে তিনি পরিচিত ‘দ্য ন্যাচার বয়’ নামে।

তিনি আর কেউ নন, আমেরিকান রিক ফ্লেয়ার। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে একজন পেশাদার রেসলিং ম্যানেজার। জন্ম তার ১৯৪৯ সালের ২৫ শে ফেব্রুয়ারি।

তবে এ সব বিষয়ে নয়, তিনি এবার সংবাদ শিরোনাম হয়েছেন অন্য কারণে। তাকে নিয়ে একটি ডকুমেন্টারি বানানো হয়েছে। আর তা বানিয়েছেন পরিচালক রোরি কার্পফ। এতে বলা হয়েছে, ২০ বছরে রিক ফ্লেয়ার কমপক্ষে ১০ হাজার নারীর সাথে রাত কাটিয়েছেন। এ সময়ে পান করেছেন দিনে কমপক্ষে ১০ ক্যান বিয়ার। সাথে থাকতো ৫টি ককটেল।

পরিচালক রোরি কার্পফ তার ডকুমেন্টারিতে যুক্তরাষ্ট্রের রেসলিং ব্যবসায় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম এই ফ্লেয়ারের জীবন তুলে ধরেছেন। এতে বলা হয়েছে, রিক ফ্লেয়ার চারবার বিয়ে করেছেন।

ফ্লেয়ার নিজেই দাবি করেছেন, তিনি দিনে ১০ ক্যান বিয়ার ও ৫টি ককটেল ব্যবহার করতেন। এ অবস্থা তার একটি শো থেকে আরেকটি শো-এর মধ্যে রাস্তায় থাকা অবস্থায় সেবন করতেন। একজন মনোবিজ্ঞানীর কাছে গিয়েছিলেন তিনি। তাকে তার মাদক গ্রহণের কথা জানিয়েছেন।

জবাবে ওই মনোবিজ্ঞানী বলেছেন, এভাবে মাদক সেবন করা সম্ভব নয়। ১৯৮৯ সালে তিনি ওই মনোবিজ্ঞানীকে বলেছিলেন, প্রতিদিন আমি কাজে থাকি। তাই গাড়িতে বসে বিয়ার পান করি। হোটেলে যাই। পান করি ভোদকা।

তবে অতি মাত্রায় মাদক সেবনের ফল তিনি পেয়েছেনও। গত আগস্টে তিনি কোমায় চলে যান। তাকে হাসপাতালে নেয়া হয়। তারপর অপারেশন করা হয়। দেখা যায় অনেক আগেই তার কিডনি নষ্ট হয়ে গেছে। এ সময় চিকিৎসকরা তাকে বলে দেন, তার আর বেঁচে থাকার সুযোগ আছে শতকরা ২০ ভাগ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে