সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ভীত গেইল-পোলার্ডরা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে বিশ্ব একাদশের মতো দল খেলে যাওয়ার পর দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত হওয়ার একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছিল। তবে সেই আশায় আপাতত গুড়ে বালি। কারণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাকিস্তান সফর স্থগিত করেছে। কারণ হিসেবে দেশটির ঘন কুয়াশাকে দায়ী করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। তবে আসল কথা হচ্ছে, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে যথেষ্ট শঙ্কিত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

শোনা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভোরা পাকিস্তানের নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বাকি ক্রিকেটাররাও একই কারণে সফরে আসতে অপারগতা জানিয়েছেন। কেবল তাই নয়, আইসিসির রিপোর্টে পাকিস্তানের নিরাপত্তা বিষয়ে সন্তোষজনক মন্তব্য করলেও তাতে আস্থা রাখতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (ডব্লুআইপিএ)। এই কারণে শেষ পর্যন্ত পাকিস্তান সফর স্থগিত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

কিছুদিন আগেই পাকিস্তানে খেলেছে বিশ্ব একাদশ। এরপর ২৯ অক্টোবর শ্রীলঙ্কা জাতীয় দলও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে লাহোরে। দুটি সফর ভালোভাবে শেষ হওয়ায় আশা করা হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তান সফর করবে। তবে হুট করে সফর স্থগিত করায় বেশ বিব্রতকর অবস্থায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন সফর স্থগিত করলেও আগামী বছর পাকিস্তানে খেলতে আসতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর থেকেই বিশ্বের শীর্ষ দলগুলো পাকিস্তান সফর করছে না। তখন থেকে আন্তর্জাতিক ম্যাচের জন্য সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যুতে বানিয়েছে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা