সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমার-জেসুসের গোলে ব্রাজিলের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : প্রীতি ম্যাচ হলেও শিষ্যদের বিশ্বকাপের মতো খেলার পরামর্শ দিয়েছিলেন তিতে। কোচের আহ্বানে সাড়া দিয়ে শুরু থেকেই আলো ছড়ালেন নেইমার-গাব্রিয়েল জেসুসরা। জাপানের রক্ষণে ম্যাচের অধিকাংশ সময় চাপ ধরে রেখে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বে শুক্রবার ফ্রান্সের লিলে ৩-১ গোলে জিতেছে বাছাইপর্বে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকা ব্রাজিল।

নেইমারের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো। প্রথমার্ধেই দলের তৃতীয় গোলটি করেন গাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান তোমোয়াকি মাকিনো।

শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ বজায় রেখে দশম মিনিটে নেইমারের সফল স্পট কিকে এগিয়ে যায় ব্রাজিল। ডি-বক্সের মধ্যে ফের্নানদিনিয়োকে ডিফেন্ডার মায়া ইয়োশিদা ফেলে দিলেও শুরুতেই পেনাল্টির সিদ্ধান্ত দেননি রেফারি। ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করে স্পটকিকের নির্দেশ দেওয়ার পাশাপাশি সাউথ্যাম্পটনের এই সেন্টার ব্যাককে হলুদ কার্ডও দেখান তিনি।

খানিক পর জাপানের ডি-বক্সে গাব্রিয়েল জেসুস ফাউলের শিকার হলে ফের পেনাল্টি পায় ব্রাজিল। তবে এ যাত্রায় নেইমারের শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক এইজি কাওয়াশিমা।

ওই কর্নার থেকেই বল ডিফেন্ডাররা ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় ডি-বক্সের বাইরে থেকে বিদ্যুৎগতির শটে ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো।

৩৬তম মিনিটে দারুণ গোছানো এক আক্রমণে ব্যবধান আরও বাড়ান জেসুস। নেইমারের পাস পেয়ে উইলিয়ান ছোট করে বাড়ান দানিলোকে। আর ক্লাব সতীর্থের গোলমুখে বাড়ানো দারুণ ক্রস পেয়ে অনায়াসে বল জালে ঠেলে দেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড।

৫৮তম মিনিটে একসঙ্গে গাব্রিয়েল জেসুস ও মার্সেলোকে এবং ৭১তম মিনিটে নেইমার ও উইলিয়ানকে তুলে নেন কোচ তিতে।

৬৩তম মিনিটে দারুণ এক কর্নারে হেডে জাপানের সান্ত্বনাসূচক গোলটি করেন ডিফেন্ডার মাকিনো।

এ নিয়ে দুই দলের শেষ ১২ ম্যাচে ১০টিতে জিতল ব্রাজিল। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা