ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি নিহত পরীক্ষার্থী : তদন্ত প্রতিবেদন জমা

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পাগলা নদীতে নৌকাডুবে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

তদন্তে উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের যথাযথভাবে দায়িত্ব পালন না করা এবং নদীতে মাছের ঘেরসহ কয়েকটি বিষয় উঠে এসেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান তদন্ত প্রতিবেদন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজির হোসেন যথাযথভাবে দায়িত্ব পালন করেননি বলে তদন্ত কমিটির কাছে প্রতিয়মান হয়েছে। নবীনগর উপজেলার থানাকান্দি থেকে কৃষ্ণনগর পর্যন্ত এলাকার তিতাস ও পাগলা নদীপথে কুচুরিপনা, গাছ ও ডালপালা দিয়ে অবৈধভাবে তৈরি করা মাছ ধরার ঘেরের বিষয়টি উঠে এসেছে।

এছাড়া কৃষ্ণনগর এলাকায় পাগলা নদীর ওপর নির্মিত সেতুর নিচে পিলার সংলগ্ন এলাকায় পানির নিচে পুঁতে রাখা গাছের ডাল ও স্টিলের পাইপের বিষয়টিও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে নবীনগর উপজেলার পাগলা নদীতে জেএসসি পরীক্ষার্থীদের বহনকারী ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে নাদিরা আক্তার ও সোনিয়া আক্তার নামে দুই পরীক্ষার্থীর মৃত্যু হয়।

নৌকাডুবির কারণ অনুসন্ধানে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাহেদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করে জেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম