সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ. আফ্রিকা সফরেই পদত্যাগের ইচ্ছা জানিয়েছিলেন হাথুরু

news-image

স্পোর্টস ডেস্ক :বৃহস্পতিবার দুপুরেই গুঞ্জনটা ছড়িয়ে পড়েছিল, বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করতে চান। গুঞ্জনটা যে শুধুই গুঞ্জন ছিল না, সেটা নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সভাপতির দাবি, কোচ এই ইচ্ছের কথা দক্ষিণ আফ্রিকা সফরেই জানিয়েছেন তাকে!

কোচ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ায় সংবাদ সম্মেলন করেছে বিসিবি। সেখানেই কোচ হাথুরুসিংহের পদত্যাগ-নাটক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেছেন নাজমুল। তার দাবি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাকে ই-মেইল পাঠিয়েছিলেন হাথুরু। সেখানেই বাংলাদেশের কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে অনাগ্রহের কথা জানিয়েছিলেন লঙ্কান এই কোচ। কিন্তু সিরিজ চলাকালে এমন বিষয় নিয়ে কথাবার্তা চালানোর প্রয়োজন বোধ করেনি বিসিবি।

সিরিজ শেষে কোচ ছুটি কাটাতে এখন শ্রীলঙ্কায় রয়েছেন। পাপন জানিয়েছেন, বারবার চেষ্টা করেও কোচের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। হাথুরুসিংহের সঙ্গে কথা না বলে এ বিষয়ে কোনো মন্তব্য কিংবা পরবর্তী কোনো সিদ্ধান্ত নিতে রাজি নয় বোর্ড। ১৫ নভেম্বর বাংলাদেশে ফেরার কথা কোচের। এরপরই এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে চায় বিসিবি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা