,

অস্ট্রেলিয়া থেকে বিসিবিতে পদত্যাগপত্র পাঠালেন হাথুরুসিংহে

news-image

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম কোচ চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করেছেন। তিনি জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। হাতুরুসিংহে নিজের বাসস্থান অস্ট্রেলিয়া থেকে বিসিবির কাছে মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। খবর ক্রিকইনফো
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পদত্যাগপত্র গ্রহণ করবে কী না, সে বিষয়ে কিছু জানা যায়নি। কোচ এবং কর্মকর্তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ক্রিকইনফোর শ্রীলঙ্কা প্রতিনিধি এবং বাংলাদেশ প্রতিনিধির নামে প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড হাথুরুকে কোচ হিসেবে পেতে চায়। দুপক্ষ ইতিমধ্যে সমঝোতায় এসেছে। গত বছর অক্টোবরেও পদত্যাগ করতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই কোচ।
সঙ্গে বিসিবির চুক্তি ২০১৯ সাল পর্যন্ত। ২০১৯ সালের বিশ্বকাপ মাথায় রেখে গতবছর জুনে তার সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করে বিসিবি। ২৩ হাজার ডলার মাসিক বেতন বেড়ে হয় প্রায় ২৬ হাজার ডলার। সঙ্গে আরো অনেক সুযোগ সুবিধা। আর একচ্ছত্র ক্ষমতা তো আছেই।
হাথুরুর অধীনে বাংলাদেশ ক্রিকেটবিশ্বের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছেন মাশরাফীরা। হাথুরু প্রায়ই বলেন, ২০১৯ সালের বিশ্বকাপে এই বাংলাদেশকে দিয়ে তিনি ক্রিকেটবিশ্বকে আরেকবার চমকে দিতে চান। যাওয়ার আগে এই বাংলাদেশকে ১৯৯৬ সালের ‘শ্রীলঙ্কা’ বানিয়ে যেতে চান। মার্চে শ্রীলঙ্কা সফরে যেয়ে হাথুরু আবার নিজ দেশে ফেরার কথা বলেন। ওই সময় ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘যদি শ্রীলঙ্কা আমাকে স্মরণ করে, তাহলে অবশ্যই আমি ফিরবো।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে