,

ব্রাহ্মণবাড়িয়া জেলার “করবাহাদুর” নির্বাচিত হলেন সাবেক মেয়র হেলাল উদ্দিন

news-image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথমবারেরমত প্রবর্তিত জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে কর অঞ্চল-কুমিল্লা আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সেরা করদাতা পরিবার “করবাহাদুর” নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। এ উপলক্ষে আজ বুধবার কুমিল্লা জেলার বিশ্ব রোডে অবস্থিত হোটেল নূরজাহানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মোঃ হেলাল উদ্দিনকে “করবাহাদুর” সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী বীরমুক্তাযোদ্ধা মোঃ মুজিবুল হক এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার কুমিল্লার আঞ্চলিক পরিচালক মোঃ আসাদ উল্লাহ, কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার সামস্ উদ্দিন আহমেদ প্রমুখ। উল্লেখ্য মোঃ হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ দীর্ঘ দিন যাবত নিয়মিত কর প্রদান করছেন। তিনি গতবছর ব্রাহ্মণবাড়িয়া জেলার “দীর্ঘমেয়াদী সেরা করদাতা” নির্বাচিত হয়েছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে