,

স্পেনকে ভয় মেসির!

news-image

স্পোর্টস ডেস্ক :ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেন। রাশিয়া বিশ্বকাপেও হট ফেবারিট। এমন দলকে বিশ্বকাপের গ্রুপ পর্বে যেকোনো দলই এড়াতে চাইবে। এর ব্যতিক্রম নয় আর্জেন্টিনাও। লিওনেল মেসি তাই সাফ জানিয়ে দিয়েছেন, গ্রুপ পর্বে স্পেনের মুখোমুখি হতে চান না তিনি।

বিশ্বকাপের বাছাইপর্বে বেশ সংগ্রাম করতে হয়েছে আর্জেন্টিনাকে। বাছাইপর্বের শেষ রাউন্ডে মেসির হ্যাটট্রিকে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা পট ওয়ান এবং স্পেন পট টু’তে থাকায় গ্রুপ পর্বে দুই দল একে অন্যের বিপক্ষে পড়ার সম্ভাবনা নাকচ করে দেয়া যায় না। তবে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা এলএম টেন স্পেনের মুখোমুখি হতে চান না।

প্রীতি ম্যাচ খেলতে এখন ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ায় অবস্থান মেসির। সেখানেই সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি গ্রুপ পর্বে স্পেনকে এড়াতে চাইব। কেননা, তারা অনেক শক্তিশালী দল।’
বার্সেলোনার সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করেননি মেসি। এই আর্জেন্টাইন তারকা ন্যু-ক্যাম্প ছেড়ে যাবেন বলে প্রায়ই গুঞ্জন ওঠে। তবে ক্যারিয়ারের শেষ বেলায় বার্সা ছাড়ার ইঙ্গিত দিয়েই রেখেছেন কিং লিও, ‘আমাকে এখনো নিউওয়েল ওল্ড বয়েজের (মেসির শৈশবের ক্লাব) হয়ে খেলতে হবে। আর্জেন্টাইন ক্লাবের হয়ে ফুটবল খেলার মনোবাসনা আমার সবসময়ই রয়েছে।’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে