সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতজোড় করে বলছি, বিষয়টা বাড়তে দিয়েন না : ফেসবুক লাইভে মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলের চতুর্থ দিনের প্রথম ম্যাচটিতে রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং তার জাতীয় দলের সতীর্থ চিটাগং ভাইকিংসের বোলার শুভাশীষ রায়ের মধ্যকার একটি অনাকাঙ্খিত ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গণে। দেশের জনপ্রিয়তম অধিনায়ক মাশরাফির দিকে শুভাশীষের ওভাবে তেড়ে যাওয়াটা মোটেও মানতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা।

মিডিয়া এবং সোশ্যাল সাইটে তুলকালাম চলছে। শুভাশীষের শাস্তি দাবি করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে আজ রাত সাড়ে নয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভিডিওটিতে তিনি ভক্তদের উদ্দেশ্যে ওই ঘটনাটি নিয়ে আর বাড়াবাড়ি না করার অনুরোধ জানান। ম্যাশ বলেন, ‘আমি সংবাদ সম্মেলনেও বলে এসেছি। আমি বড়, শুভাশীষের দিকে ওরকম রিঅ্যাক্ট করা আমার উচিত হয়নি। আমি ওরকম না করলে হয়তো ও ফিরে যেত। আমি আবারও শুভাশীষের কাছে ক্ষমা চাচ্ছি।’

ভক্তদের উদ্দেশ্যে ম্যাশ বলেন, ‘আমিও বাংলাদেশের হয়ে খেলছি, সেও খেলছে, আরও দশ জন খেলছে।

মাঠের ভেতর যেটা হয় সেটা আমরা বাইরে এসে ভুলে যাই। আর শুভাশীষ অবশ্যই আমার টিমমেট, অ্যান্ড দ্য সেম টাইম আমার ছোট ভাই। এটা অবশ্যই আমরা মনে রাখব না। এখন আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি না করলেই আমার কাছে মনে হয় জিনিসা এখানেই শেষ হয়ে যাবে। সো প্লিজ, আপনাদের কাছে হাতজোড় করে বলছি, বিষয়টাকে আর বাড়তে দিয়েন না। তাহলে আমার কিংবা শুভাশীষ কারও জন্যই ভালো হবে না। এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। ‘
এছাড়া বক্তব্যের শুরুতে ম্যাচ জয়ের জন্য চিটাগং ভাইকিংসে অভিনন্দন জানান তিনি। বক্তব্যের শেষেও আরও একবার ধন্যবাদ জানান তিনি। শেষে বলেন, ‘এগেইন কনগ্রাচুলেশন টু চিটাগং ভাইকিংস। কনগ্রাচুলেশন টু শুভাশীষ ফর হিজ ব্রিলিয়ান্ট বোলিং। অবশ্যই আরেকজনকে শুভেচ্ছা জানাতে চাই। আফটার হি ইজ গেটিং ম্যারিড, তাসকিন কনগ্রাচুলেশন ফর ইয়োর ব্রিলিয়ান্ট স্পেল। আশা করি তোমার খেলার জীবন এবং বিবাহিত জীবন একসাথে সুন্দরভাবে চলবে। ‘

https://www.facebook.com/Official.Mashrafe/videos/1719753581424119/

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা