সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বারবার তিনবার সিলেট…

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে টানা তিন জয় পেয়েছে সিলেট সিক্সারস। জয়ের সঙ্গে আরও একটি ‘হ্যাটট্রিক’ হয়ে গেছে নাসির হোসেনের দলের! প্রথম ম্যাচে টস করতে ৬ মিনিট দেরিতে আসায় নাসিরকে সতর্ক করা হয়। দ্বিতীয় ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণে ‘আইকন’ সাব্বির রহমানকে জরিমানা করা হয় ম্যাচ ফির ৫০ শতাংশ। কাল তৃতীয় ম্যাচে স্লো ওভার রেটে দল ও দলের অধিনায়ক নাসিরকে জরিমানা করেছে বিসিবি।

কাল রাজশাহী কিংসের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি সিলেট। নিয়ম হচ্ছে প্রতি ওভার শেষ করতে হবে ৪.২ মিনিটে। এক ঘণ্টায় করতে হবে ১৪ ওভার। ২০ ওভার শেষ করতে হবে ৮৪ মিনিটে। এর সঙ্গে যোগ হবে ১২ মিনিটের পানি পান বিরতি আর ‘স্ট্র্যাটেজিক টাইম আউট’ ৬ মিনিট। এক ইনিংস শেষ করতে হবে ১০২ মিনিটের মধ্যে। নাসিররা বোলিংয়ের সময় নিয়েছে সেখানে ১২০ মিনিট।

নির্ধারিত সময়ে ২ ওভারের ঘাটতি থাকায় অধিনায়ক নাসিরের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে আর দলের অন্য খেলোয়াড়দের ২০ শতাংশ। দলীয় সূত্র জানিয়েছে, শিশিরে ভিজে যাওয়ায় বারবার মুছতে হয়েছে বল। সিলেটের সময় বেশি লেগেছে এ কারণেই।
জয়ের হ্যাটট্রিকের সঙ্গে জরিমানা-সতর্কতাতেও একটা ‘হ্যাটট্রিক’ হয়ে গেল সিলেটের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা