বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ২ ভূয়া চিকিৎসক আটক

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও সহকারী কমিশনার মো.আলমগীর হোসেন আজ (বুধবার) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ ভূয়া চিকিৎসককে রোগী দেখার সময় হাতে-নাতে আটক করেছে।উভয় ভূয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় বলে জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
উপজেলার ছলিমাবাদ হযরত চিশতী ফার্মেসীর মাহবুবুর রহমান ও বাঁশগাড়ির নিমরাই মেডিক্যাল সার্ভিসের মামুন রাজ দীর্ঘদিন যাবত এমবিবিএস বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে এলাকার রোগী দেখছিলেন।
এ ছাড়া ভ্রাম্যমান আদালত আরো ২টি ফার্মেসীকে মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখার দায়ে ৫ হাজার টাকা করে অর্থদন্ড করেন।
ভূয়া ডাক্তারদ্বয়কে বাঞ্ছারামপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।