,

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ সংযোগের দায়ে  সিবিএ নেতাসহ ১০জনের বিরুদ্ধে মামলা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের উদ্যোগে বিদ্যুৎ আদালত কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোজাহিদুর রহমান এর নেতৃত্বে বুধবার শহরের দাতিয়ারা, পৈরতলা, সরকারপাড়া, ছয়বাড়িয়া, গোকর্ণঘাট ও বড়াইল বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ অফিসে কর্মরত (সিবিএ) সাধারণ সম্পাদক মোঃ সেলিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ অফিসে কর্মরত সিবিএ সাধারণ সম্পাদক মোঃ সেলিমের সরকারপাড়াস্থ ৪তলা ভবনে মিটারবিহীন সরাসরি সংযোগের মাধ্যমে দুটি এসিসহ সম্পূর্ণ বিদ্যুৎ অবৈধ ব্যবহারের ঘটনা ভ্রাম্যমান আদালতে ধরা পড়ে। প্রায় দুইবছর যাবত অবৈধভাবে প্রায় ২১ হাজার ইউনিট ব্যবহার করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া দাতিয়ারা পিডিবি কলোনীতে বসবাসরত দুইজন লাইনম্যানের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত বিদ্যুৎ বিল না দেওয়ায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মামলা রজু করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া বিদুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করেন ও বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী