সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক :আর মাত্র ২১৬ দিন। তারপরই পর্দা উঠবে ফুটবলের সবথেকে বড় আসর ফিফা ফুটবল বিশ্বকাপ। আগামী জুনে রাশিয়াতে বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২১ তম এ আসর। প্রতিবারের মতো এবারের আসরেও অংশ নিবে ৩২টি দল। যদিও এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে ২৩ দলের বিশ্বকাপ অংশগ্রহন।

বিশ্বকাপে নিজেদের অংশগ্রহন সবার আগে নিশ্চিত করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হাজারও অনিশ্চয়তার মধ্যে থাকা আর্জেন্টিনাও শেষ পর্যন্ত টিকিট পেয়েছে বিশ্বকাপের।

শিরোপার লড়াইয়ের মূল মঞ্চ্যে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেইমার, মেসিরা। বিশ্বকাপের বাছাই পর্বের পর প্রথমবার প্রস্তুতি ম্যাচ খেলতে আগামী ১০ নভেম্বর এশিয়ার ফুটবল পরাশক্তি জাপানের মুখোমুখি হবে তিতের শিষ্যরা।

এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ফান্সের পিয়ের মারওয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

একদিন পর অর্থাৎ ১১ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ২০১৮ রাশিয়া বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ার মোকাবেলা করবে মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের পর এটিও মেসিদের প্রথম ম্যাচ।

মস্কোর লুজানিকি স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুইটি। এ ভ্যেনুতেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা