সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিটাগাংকে বিশাল ব্যবধানে হারালো কুমিল্লা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম ম্যাচে নিজেদের প্রথম জয় তুলে নিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। একদিন বিরতির পর আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিটাগাং ভাইকিংসকে ৮ উইকেটে পরাজিত করেছে তামিম ইকবালবিহীন কুমিল্লা।
টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবী। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে চিটাগং। জবাবে ৮ উইকেট এবং ১৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে কুমিল্লা।
১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয় কুমিল্লার। দুই ওপেনার লিটন দাস এবং জস বাটলার মিলে স্কোরবোর্ডে ৪৩ রান যোগ করেন। ব্যক্তিগত ২৩ রান করে লিটন আউট হলে ২২ গজে নামেন ইমরুল। বাটলারকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘুরিয়ে যান তিনি।
দলীয় ১০০ রানের মাথায় বাটলার ফিরে যান সাজঘরে। আউট হওয়ার আগে ৪২ বলে ৩ চার ২ ছয়ে ৪৮ রান করেছেন এই ইংলিশম্যান। কুমিল্লার পক্ষে এটাই আজ সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

দুই উইকেট হারানোর পর চার নম্বরে ব্যাট করতে আসা মারলন স্যামুয়েলস খেলেন ৪ চার ১ ছয়ে ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস। তাছাড়া ইমরুলের অপরাজিত ৩৩ রান কুমিল্লার জয়ে অবদান রাখে। কুমিল্লার পতন হওয়া দুই উইকেট শিকার করেছে শুভাশিস রায়।
এর আগে চিটাগংয়ের হয়ে লুক রনকি ২১ বলে ৪ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে। ৩৩ বলে ৩ চার ও ১ ছক্কায় এই রান করেন সৌম্য। এ ছাড়া দিলশান মুনাবেরা ২২ বলে করেন ২১ রান। আর সিকান্দার রাজা ১৩ বলে করেন অপরাজিত ১৮ রান। বল হাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ পেসার সাইফুদ্দিন একাই ৩টি উইকেট নিয়েছেন। ডোয়াইন ব্রাভো নিয়েছেন ২টি উইকেট। আল-আমিন হোসেন ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা