সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল খেলতে বুধবার ঢাকা আসছেন আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেটে বিপিএলের পঞ্চম আসরের খেলা মাঠে গড়ালেও এখনও অনেক তারকা ক্রিকেটারই আসেননি। তবে চলতি আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ কাঁপাতে বুধবার ঢাকায় আসবেন পাকিস্তানি তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ঢাকা ডায়নামাইটসের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাগো নিউজের সঙ্গে আলাপকালে সুজন জানান, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকাল (বুধবার) ঢাকায় পৌছাবেন আফ্রিদি। ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে পাকিস্তানি এই তারকাকে। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শেষে মোহাম্মদ আমির দলের সঙ্গে যোগ দেবেন।

বিপিএলের চলতি আসরে ঢাকার হয়ে এরই মধ্যে মাঠ মাতাচ্ছেন ক্যারিবিয় তারকা পোলার্ড, সুনীল নারিন, এরভিন লুইস, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও দক্ষিণ আফ্রিকার ডেলপোর্ট। ঢাকার হয়ে খেলার কথা ছিলো ওয়াটসনেরও। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় এবারের আসর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার এই তারকা।

এদিকে চলতি আসরের প্রথম ম্যাচে সিলেটের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে ঢাকা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা