বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য সহকারী কল্যাণ সমিতির ৫ দফা ন্যায্য দাবী পূরণের আহবান

B Baria Mapসোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অস্থায়ী কার্যালয়ে স্বাস্থ্য সহকারী কল্যাণ সমিতির সভায় সংগঠনের সভাপতি খন্দকার শাহনেওয়াজের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা ও নবীনদের বরণ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সুনীল দেবনাথ, আইরিন চৌধুরী, বিল্লাল সরকার, মাসুকুর রহমান, রাজীব চন্দ্র দাস, নাজির আহমেদ, নীলু ধাম, সাবিনা ইয়াছমিন, তাসলিমা খন্দকার প্রমুখ। সভায় বক্তারা স্বাস্থ্য সহকারীদের ২য় শ্রেণীতে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদাসহ ৫ দফা ন্যায্য দাবী সরকার পূরণ করার আহবান জানান। বক্তারা আরো বলেন, রোদ, বৃষ্টি সহ বিভিন্ন প্রতিকূল অবস্থা দিয়ে মাঠ পর্যায়ে মা ও শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়ে থাকে এবং এ সেবার মাধ্যমে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকে মিলিনিয়াম পুরস্কারে ভূষিত হন। সভাটি সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরশাদুল ইসলাম।  পরে সদ্য যোগদানকারী স্বাস্থ্য সহকারীদের অভিনন্দন জানিয়ে ন্যায় দাবী আদায়ের লক্ষ্যে একমত পোষণ করে কাজ করার আহবান জানান। 

এ জাতীয় আরও খবর

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে

রাজধানীতে তেলের সংকট কাটার তিন কারণ

৩৭,৮১৪ পরিবারকে নারী প্রধানদের মাধ্যমে ফ্যামিলি কার্ডে অর্থ সহায়তা

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম কমল

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার

হরমুজ প্রণালি খুলতে তেহরানের তাগিদ

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

চলন্ত ফেরিতে অসুস্থ হয়ে পাইলটের মৃত্যু

হত্যা মামলায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর

ইসলামী বিশ্ববিদ্যালয় উৎপাদিত সোলার বিদ্যুৎ সরবরাহ করছে জাতীয় গ্রিডে

৫ জেলায় বন্যার আশঙ্কা, চার নদীর পানি বিপৎসীমার উপরে