ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

news-image

বিশেষ প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনূছিয়ার ছাত্র দেলোয়ার হোসেন হৃদয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার সকালে  ১১ টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের পূর্ব মেড্ডা এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে  ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে জড়িত হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহামান, দানিস মিয়া, সুজন মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, হৃদয়কে হত্যার পিছে যারা  জড়িত তাদেরকে  ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আইনের আওতায় এনে ফাসিঁর দাবি জানান। মানববন্ধনে পশ্চিম মেড্ডা এলাকার শতাধিক মানুষ অংগ্রহণ করেন।

উল্লেখ্য গতকাল রোববার রাত ৮টার দিকে পূর্ব মেড্ডা এলাকার মাজেদ আলীর ছেলে ছিব্বাতুল্লার নেতৃত্বে কয়েকজন যুবক হৃদয়কে বাড়ি থেকে স্কুল-মসজিদের সামনে ডেকে আনে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছিব্বাতুল্লা ধারালো ছুরি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে। এসময় রাহাত ও জুনায়েদ ঘটনাস্থলে এসে হৃদয়কে বাঁচানোর চেষ্টা করলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয়। তবে কি কারণে তাদেরকে ছুরিকাঘাত করা হয়েছে সেটি স্পষ্ট করে জানা যায়নি। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম