সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টেন টুর্নামেন্টে সাকিব-তামিম-মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল টেস্ট দিয়ে। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের আবির্ভাব হয়। এবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে টি-টেন। আর টুর্নামেন্টের প্রথম আসরের নিলামে দল পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার।

আসন্ন এই প্রতিযোগিতাটিকে সামনে রেখে রোববার নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও তরুণ প্রতিভাবান পেসার মুস্তাফিজুর রহমান দল পেয়েছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে কেরালা কিংস। আন্তর্জাতিক অভিষেকের পর থেকে ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করতে থাকা মোস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করেছে বেঙ্গল টাইগার্স। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দুই ফরম্যাটের সেরা রান সংগ্রাহক তামিম ইকবালকে দলে নিয়েছে পাখতুন।

আগামী ডিসেম্বরে টুর্নামেন্ট শুরু হবে শারজায়। ১০ ওভারের ম্যাচটি শেষ হবে ৯০ মিনিটে। ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্ট শেষ হবে ২৪ ডিসেম্বর। টুর্নামেন্টে অংশ নেবে চারটি দল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা