,

নিখোঁজের ৪দিন পর যুবকের মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ মোজাম্মেল হকের (৩০) মরদেহ চারদিন পর উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার  নরসিংদির রায়পুরার মধ্যচর এলাকার মেঘনা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত ২ নভেম্বর  বৃহস্পতিবার বিকেলে মেঘনা নদীর রেলসেতু দিয়ে যাওয়ার সময় চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে তিনি নিখোঁজ হন। মোজাম্মেল ময়মনসিংহ গৌরীপুর এলাকার আক্তার খায়ের ছেলে।

নিহতের বড় ভাই মো. খালেকুজ্জামান কল্যান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে ভৈরব থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে বন্ধুদের সাথে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন মোজাম্মেল। এসময় মোজাম্মেল ট্রেনের দরজার পাশে দাড়িয়েছিলেন। ট্রেনটি ব্রিজের মাঝখানে এসে পৌঁছলে হঠাৎ তিনি মাথা ঘুরে নদীতে পড়ে যান। খবর পেয়ে বিকেল থেকেই নিহতের পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করতে স্থানীয় ডুবরিদের সহায়তায় বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালায়।

তিনি আরও জানান, রোববার সকালে এলাকাবাসী মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দেয়। পরে তারা ওই এলাকায় গিয়ে মোজাম্মেলের মরদেহ চিহ্নিত করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে