সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে মাশরাফির জার্সি নম্বর ‘শূন্য’

news-image

মাঠে তার হাঁটা-চলা দেখেই বোঝা যায়, ঐ যে মাশরাফি। সেটা তার জার্সির নম্বর দেখে নয়। ভক্ত-সমর্থকরা মাশরাফিকে চিনতে পারেন এক পলকে। এমনিতেই। তারপরও কাল (শনিবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাশরাফিকে খুঁজে পেতে খানিক বিলম্ব হলো কারো কারো।

টস করার সময় ততটা বোঝা যায়নি। কিন্তু ফিল্ডিংয়ে নামার পর খানিক বিভ্রান্তি, প্রেস বক্সে কে একজন বলেই বসলেন, ‘আরে মাশরাফি কোথায়? আরেকজন হেরে গলায় বললেন, কেন ঐ তো ‘ম্যাশ।’

 

সে কি, তার জার্সির নম্বর ‘শূন্য’ কেন? তাই তো। এতকাল মাশরাফির জার্সির নম্বর ছিল ‘২।’ শনিবার সন্ধ্যায় রাজশাহী কিংসের সঙ্গে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি মাঠে নামলেন ‘শূন্য’ নম্বর জার্সি গায়ে।

কেউ কেউ ভেবেছিলেন, এটা বোধ হয় টিম রংপুরের জার্সি নম্বর। বিপিএলে রংপুর অধিনায়কের জন্য হয়ত ‘২’ নম্বরের বদলে ‘শূন্য’ নম্বর জার্সি বরাদ্দ হয়েছে। তা নিয়ে সিলেট স্টেডিয়ামের গ্যালারি, গ্র্যান্ডস্ট্যান্ড, প্রেস বক্স সর্বত্র জল্পনা ও কল্পনা। গুঞ্জন। টিভির সামনে বসে খেলা দেখা অগণিত ক্রিকেট অনুরাগীরও জিজ্ঞাসা, কি ব্যাপার, হঠাৎ কি এমন হলো যে মাশরাফি জার্সি নম্বর পাল্টে ‘২’ থেকে ‘শূন্য’ তে নিয়ে আসলেন? সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাশরাফির জার্সি নম্বর বদল নিয়ে রাজ্যের কৌতূহল।

সবার একটাই প্রশ্ন, হঠাৎ কি হলো যে, ক্যারিয়ারের প্রায় শেষ ভাগে এসে আবার জার্সির নম্বর বদলে ফেললেন মাশরাফি? খেলা শেষে সংবাদ সম্মেলনেও উঠলো সে প্রশ্ন। এক সহযোগী সাংবাদিকের প্রশ্ন, আচ্ছা মাশরাফি ভাই, হঠাৎ আপনার জার্সি নম্বর বদলে ‘২’ থেকে ‘শূন্য’ নম্বর হয়েছে। কারণটা বলবেন?

মনে হলো মাশরাফিও অনুমান করতে পেরেছিলেন এমন প্রশ্ন উঠতে পারে। তারপরও মৃদু হাসলেন। তারপর ব্যাখ্যায় গেলেন, ‘আসলে জার্সি নম্বর বদলে ফেলার কারণ দুটি। প্রথম কারণ হলো, কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার গিবসের একটা ইন্টারভিউ পড়েছিলাম। সেখানে দেখলাম, ‘স্টার্ট ফর্ম জিরো এগেইন।’ তা দেখে খানিক অনুপ্রাণিত। এটা একটা কারণ। আর প্রধাণ কারণ হলো ক্যারিয়ারের শুরুতে আমার জার্সি নম্বর ছিল ‘২০।’ সেখান থেকে এক সময় ‘শূন্য’ কেটে ‘২’ করে ফেলেছিলাম। আর এবার ‘২’ বাদ দিয়ে ‘শূন্য’ রেখেছি।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা