,

মানরো যেখানে ‘প্রথম’

news-image

স্পোর্টস ডেস্ক : রাজকোটে গতকাল জিতলে টি-টোয়েন্টি সিরিজ ঘরে তুলত ভারত। তাতে আজ অন্য মাত্রা পেত বিরাট কোহলির ২৯তম জন্মদিনের উৎসব। কিন্তু কলিন মানরো তা হতে দেননি। ভারতীয় অধিনায়কের জন্মদিনের উৎসবকে মানরো কিছুটা হলেও ম্লান করে দিয়েছেন ৫৮ বলে ১০৯ রানের ঝোড়ো ইনিংস দিয়ে!

মানরোর বিস্ফোরণে দ্বিতীয় ম্যাচে ৪০ রানে জিতেছে নিউজিল্যান্ড। সিরিজে ১-১ ব্যবধানে কিউইদের সমতায় ফেরাতে দারুণ কিছু কীর্তিও গড়েছেন নিউজিল্যান্ডের এ মিডল অর্ডার ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে একের অধিক সেঞ্চুরির কীর্তি গড়লেন মানরো। এ ফরম্যাটে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, এভিন লুইসদের মতোই দুটি সেঞ্চুরি এখন মানরোর।

তবে মানরো একটি জায়গায় ‘প্রথম’—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে দুটি সেঞ্চুরি নেই আর কোনো ব্যাটসম্যানেরই। গত জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ৫৪ বলে ১০১ রানের ইনিংস খেলে​ছিলেন মানরো। এবার ভারতের বিপক্ষে সেঞ্চুরিটি দিয়ে এ ফরম্যাটে প্রথম খেলোয়াড় হিসেবে এক বছরে দুই সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। মজার ব্যাপার হলো, এ দুটি সেঞ্চুরি ছাড়া চলতি বছর বাকি চার ইনিংসে মানরোর মোট সংগ্রহ মাত্র ৭ রান। এর মধ্যে ‘ডাক’ মেরেছেন তিনবার।

মানরোর দুই সেঞ্চুরির কীর্তিতে ভারতীয় ফিল্ডারদের অবদানও কম নয়! ব্যক্তিগত ৩৬ রানে সীমানা থেকে তাঁর বেশ কঠিন একটি ক্যাচ তালুবন্দী করতে পারেননি ভুবনেশ্বর কুমার। এর থেকে তাঁর সহজ ক্যাচ ফেলেছেন শ্রেয়াস আয়ার। ১২তম ওভারে রোহিত শর্মাও মানরোকে রানআউটের সুযোগ নষ্ট করেন। এ ছাড়া ব্যক্তিগত ৭৯ রানে চতুর্থ ‘জীবন’ পেয়েছেন যুজবেন্দ্র চাহালের কাছ থেকে। এবারও সেই ক্যাচ মিস!

মানরোর ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ১৯৬/২ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে দ্রুত উইকেট হারানো আর রানের গতি বাড়াতে না পারার খেসারত গুনে হেরেছে ভারত। ১০ ওভার শেষে তাঁদের স্কোর ছিল ৭১/৪। ৪২ বলে ৬৫ রান করা কোহলি অন্য কিছুর ইঙ্গিত দিলেও পেরে ওঠেননি। শেষ দিকে ৩৭ বলে ৪৯ রান করেন মহেন্দ্র সিং ধোনি। ৩৪ রানে ৪ উইকেট নেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচ। সূত্র: ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে