,

মিঠুন-শাহরিয়ারের জুটি খেলায় ফিরিয়েছে দলকে : মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : রান তাড়ায় শুরুটা ছিল বাজে। কিন্তু তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুন ও শাহরিয়ার নাফিস গড়েন দারুণ এক জুটি। মাশরাফি বিন মুর্তজার মতে, সেই জুটিই খেলায় ফিরিয়েছে রংপুর রাইডার্সকে। পাশাপাশি রবি বোপারার প্রশংসা করতেও ভোলেননি অধিনায়ক।

রাজশাহী কিংসের ১৫৪ রান তাড়ায় ১৫ রানেই দুই ওপেনারকে হারিয়েছিল রংপুর। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন মিঠুন ও শাহরিয়ার। শুরুতে একটু মন্থর ছিল এই জুটি। তবে দুর্ভাবনায় পড়েনি রংপুরের ড্রেসিং রুম। অধিনায়কের মতে, তখন ওই রকম ব্যাটিংই প্রয়োজন ছিল।

“শুরুতে দুটি উইকেট পড়ার পর উইকেটে সময় কাটানো দরকার ছিল। টি-টোয়েন্টিতে হাতে উইকেট থাকলে শেষ ১০ ওভারে ৮০-৯০ করা ভালোভাবেই সম্ভব। ওই সময়ে তাই ওরা যেভাবে খেলেছে, সেটাকে আমরা নাড়াতে চাইনি।”

“ওদের জুটিই আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে। পরে রবি বোপারা স্পেশাল একটি ইনিংস খেলেছে।”

শুরুটা ধীরে হলেও পরে ঝড় তুলে ৩৩ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন বোপারা। শাহরিয়ার করেছেন ৩৪ বলে ৩৫। শেষ দিকে ২৩ বলে অপরাজিত ৩৯ করে ম্যাচ সেরা হন বোপারা। রংপুর ৪ উইকেটে জেতে ৭ বল বাকি রেখে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে